ভোলার মনপুরা উপজেলায় আকস্মিক কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে একাধিক বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান।
কালবৈশাখীর তাণ্ডব
কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার শ্রীকামতা মহিলা দাখিল মাদ্রাসার একটি টিনশেড ভবন কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড়ে ধসে পড়া দোকানের চালের নিচে চাপা পরে সিরাজুল ইসলাম (৭২) নামে এক বৃদ্ধ মারা গেছেন
কক্সবাজারের কুতুবদিয়ার কৈয়ারবিল এলাকায় রাতের কালবৈশাখী ঝড় ও প্রবল বাতাসের কবলে পড়ে একটি বোট ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বোটে থাকা ৯ জন মাঝি-মল্লা পানিতে ভাসতে থাকেন।
ভোলায় কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়। ঝড়ের তাণ্ডবে বিদ্যালয়ের টিনের চাল উড়ে গেছে। বুধবার (১৮ মার্চ) মধ্যরাতে হঠাৎ করে বয়ে যাওয়া তীব্র কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
প্রতিবেশী ভারতেও আঘাত হেনেছে কালবৈশাখী ঝড়। দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে ১৫ জনের। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গজুড়ে দফায় দফায় বৃষ্টি হয়। এদিন দুপুরের পর থেকে আকাশ কালো করে বৃষ্টি নামে। আর তাতেই রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়।
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে ২০টি বসতঘর তছনছ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এ সময় বৈদ্যুতিক সংযোগসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।